জেলা প্রশাসকের শিক্ষা সামগ্রী পেল আমাদা নূরানী মাদ্রাসার শিক্ষার্থীরা
জেলা প্রতিনিধি, নড়াইল :
নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা নূরানী মাদ্রাসায় জেলা প্রশাসক ড. আবদুল ছালামের প্রদেয় শিক্ষা সামগ্রী বিতরণ দোয়া অনুষ্ঠান ও তোবারক বিতরন করা হয়েছে।
৩০ জুন মংগলবার সকালে মাদ্রাসার শ্রেণীকক্ষে জেলা প্রশাসক ড.আবদুল সালামের প্রদেয় শিক্ষা উপকরন বিতরন,আলোচনা সভা,ও দোয়া মাহফিল ও তোবারক বিতরন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মুজাহিদুল বুলবুল। সভাপতিত্ব করেন সাংবাদিক সরদার রইচ উদ্দিন টিপু।
বিশেষ অতিথি ছিলেন আমাদা আদর্শ কলেজের অধ্যক্ষ মোঃ আল ফয়সাল খান, আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
মোঃ আলমগীর হোসেন, লক্ষীপাশা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কে এম তরিকুল ইসলাম, আমাদা পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি টি এম মনিরুজ্জামান কালু, ৫নং লক্ষীপাশা ইউপি সদস্য গাজী হাবিবুর রহমান এবং মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য মোঃ কামরুল মৃধা ও মোঃ মোর্শেদ মৃধা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ড.আব্দুল সালামের প্রদেয় শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে মাদ্রাসার সার্বিক উন্নতি কামনা করে দোয়া করা হয়। দোয়া শেষে কমলমতি শিক্ষার্থীদের মাঝে তোবারক বিতরন করা হয়।