বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
আইন-আদালত

এইচএসসি পরীক্ষা কেন্দ্র আইনশৃংখলা বাহিনীর পরিদর্শন

অনলাইন ডেস্ক ০২ July ২০২৬ · Thursday · ০৯:৩৪ অপরাহ্ণ
এইচএসসি পরীক্ষা কেন্দ্র আইনশৃংখলা বাহিনীর পরিদর্শন

কুলাউড়া উপজেলা প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার  (২ জুলাই) উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার এবং কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না।

পরিদর্শনকালে তারা প্রতিটি কেন্দ্রের সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা ও পরীক্ষা পরিচালনার কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরীক্ষা যাতে সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে কেন্দ্র সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

উপজেলা প্রশাসন ও কুলাউড়া থানা পুলিশের সমন্বিত তৎপরতায় উপজেলার সবকটি পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরীক্ষার্থী, অভিভাবক এবং কেন্দ্র সংশ্লিষ্টদের সহযোগিতায় পরীক্ষার সার্বিক পরিস্থিতি সন্তোষজনক রয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

বটিয়াঘাটায় পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি এখনও

বটিয়াঘাটায় পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি এখনও

মো: আল-মাহফুজ শাওন:খুলনার বটিয়াঘাটা উপজেলায় একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্...

২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩৯ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুলনার ২৩ নম্বর ওয়ার্ডে নাগরিক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুলনার ২৩ নম্বর ওয়ার্ডে নাগরিক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি

মো: আল-মাহফুজ শাওন: পরিবেশের ভারসাম্য রক্ষা, নগরীর সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন...

২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩৭ অপরাহ্ণ
কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ

কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ

কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃগাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৫ নং হরতকিতলা আমতলা মোড়,বাদশা হাউ...

২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩৪ অপরাহ্ণ