বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

উখিয়া সিকদার প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ০৫ July ২০২৬ · Sunday · ০৫:৪৪ অপরাহ্ণ
উখিয়া সিকদার প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত

উখিয়া প্রতিনিধি:

উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের সিকদার বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। 

(৫ জুন) রবিবার স্কুল চলাকালীন সময়ে  সিকদার বিল  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে  অনুষ্ঠিত পুরস্কার বিতরণি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,  উখিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, আশরাফুল আলম সিরাজী, মুখ্যআলোচক হিসেবে বক্তব্য রাখেন,  বিশিষ্ট শিক্ষানুরাগী, ক্রীড়াব্যাক্তিত্ব, কন্ট্রাকটর, ফরিদুল আলম,

বক্তব্য রাখেন,  অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক,মাহবুবুর রহমান, উখিয়া উপজেলা যুবদলের আহবায়ক, সাইফুল সিকদার, অত্র স্কুলের সহকারী শিক্ষিকা,শায়লা শারমিন রনি প্রমুখ । 

আলোচনা সভা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ে কৃতকার্য শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলেন দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, আশরাফুল আলম সিরাজী ও ফরিদ আলম  কন্ট্রাকটর।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন