বুধবার, ২৯ জুলাই ২০২৬
সারাদেশ

ইটনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

Admin ০৬ July ২০২৬ · Monday · ০৩:৩৫ অপরাহ্ণ
ইটনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
নিহত রুপ মিয়া

বিজয় কর রতন,হাওর অঞ্চল প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে রুপ মিয়া (৪০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত শ্যামল মিয়াকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার এলংজুরী ইউনিয়নের নূরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ হত্যাকান্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত রুপ মিয়া উপজেলার নূরপুর গ্রামের মুতালিব মিয়ার ছেলে। গ্রেপ্তার অভিযুক্ত শ্যামল মিয়া একই গ্রামের চন্নু মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ১১টার দিকে রুপ মিয়া শ্যামল মিয়ার বাড়ির সামনের একটি দোকান থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে আগে থেকে চলমান বিরোধের জেরে শ্যামল মিয়া ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালান। হামলাকারী এলোপাতাড়িভাবে কুপিয়ে রুপ মিয়াকে গুরুতর জখম করে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন। রুপ মিয়ার চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রæত ঘটনাস্থলে ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে প্রথমে তাকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রবিবার রাতে তার মৃত্যু হয়।  হত্যাকান্ডের খবর পেয়ে ইটনা থানা পুলিশের একটি দল দ্রæত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। আজ দুপুর আনুমানিক ১টার দিকে অভিযুক্ত শ্যামল মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। একই সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করে হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ বিষয়ে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত শ্যামল মিয়াকে গ্রেপ্তার করেছে। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে।’  তিনি আরও বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়ার পর আইন অনুযায়ী মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

খাল পুনঃখনন শেষে অব্যবহৃত প্রায় ২০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

খাল পুনঃখনন শেষে অব্যবহৃত প্রায় ২০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

মো: আল-মাহফুজ শাওন :প্রশাসনিক স্বচ্ছতা, সততা এবং সরকারি অর্থ ব্যবহারে দায়িত্বশীলতার এক অন...

২৯ July ২০২৬ · Wednesday · ০৮:৫৩ অপরাহ্ণ