শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ

কুবিতে নারী শিক্ষার্থীদের জন্য নির্মিত হবে 'অরুণিমা কর্নার': কুবি উপাচার্য

অনলাইন ডেস্ক ১২ July ২০২৬ · Sunday · ০৯:০৮ অপরাহ্ণ
কুবিতে নারী শিক্ষার্থীদের জন্য নির্মিত হবে 'অরুণিমা কর্নার': কুবি উপাচার্য

বাবলু দেব, কুবি প্রতিনিধি:

জুলাই আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নারী শিক্ষার্থীদের ভূমিকা স্মরণীয় করে রাখতে তাদের জন্য 'অরুণিমা' নামের এক ফিমেল কর্নার নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম।

রবিবার (১২ জুলাই) মুক্তমঞ্চে অনুষ্ঠিত জুলাই 'প্রতিরোধ দিবস' অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। 

তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা তাদের ভাইদেরকে যেভাবে আগলে রেখেছিল, তাদের ভাইদের বিজয়ের লক্ষ্যে পৌঁছে দিতে যে-রকম অগ্রণী ভূমিকা পালন করেছিল, তাদের এই ভূমিকাকে স্মরণীয় করে রাখতে ছাত্রীদের জন্য আমরা অরুণিমা নামের একটি কর্নার তৈরির উদ্যোগ গ্রহণ করেছি।’

এই কর্নারের সুযোগ সুবিধার বিষয়টি উল্লেখ করে তিনি আরো বলেন, ‘এখানে নারী শিক্ষার্থীরা স্বাস্থ্যসম্মত ওয়াশরুম, নামাজ পড়ার স্থান এবং ক্লাসের ফাঁকে যেন বিশ্রাম নিতে পারে সেই ব্যবস্থা থাকবে। একই সাথে সেখানে ব্রেস্ট ফিডিংয়ের ব্যবস্থাও থাকবে।’

জুলাই প্রতিরোধ দিবস শীর্ষক এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম ছাড়াও আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আব্দুল হাকিম সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষক-শিক্ষার্থী। এছাড়া মুখ্য আলোচক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ড. চৌধুরী সায়মা ফেরদৌস।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরের ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন উচ্চ বি...

২৪ July ২০২৬ · Friday · ০৯:৩২ অপরাহ্ণ
হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:সমাজসেবা অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরের ক...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৪ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার থানারহাট থেকে বাংলাবাজার পর্যন্ত প্রায় এ...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৩ অপরাহ্ণ
প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের অনুমতি ছাড়াই ইসলামী ছাত্র আন্দোলনের...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০১ অপরাহ্ণ