মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কিশোরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Admin ১২ July ২০২৬ · Sunday · ১১:২০ অপরাহ্ণ
কিশোরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
কিশোরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

অনুষ্ঠিত হয়েছে।

"পরিকল্পিত পরিবার, সমৃদ্ধ বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে ধারণ করে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে রবিবার ( ১২ জুলাই) জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে সিভিল সার্জনের কার্যালয় এর সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন।

বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ সিভিল সার্জন ডা. মোঃ নাজমুল করিম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক খন্দকার মাহবুবুর রহমান।

 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, একটি সুস্থ, সচেতন ও সমৃদ্ধ জাতি গঠনে "দুইটি সন্তানই যথেষ্ট"— এই বার্তাকে সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। তিনি কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণদের উন্নয়নে বর্তমান সরকার নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে। পরিকল্পিত পরিবার, শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী এবং কর্মসংস্থানের সমন্বয়েই টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

 

অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে ১৪ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন