মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

এমপি কামরুজ্জামান কামরুলের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা

অনলাইন ডেস্ক ১৩ July ২০২৬ · Monday · ০১:২৫ অপরাহ্ণ
এমপি কামরুজ্জামান কামরুলের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

তার শারীরিক অবস্থার খবর প্রকাশ্যে আসার পর রাজনৈতিক অঙ্গনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। 

এদিকে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন বিশিষ্ট সমাজ সেবক,দানশীল,সৎ,যোগ্য ও মানবিক এবং শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও বিএনপি নেতা হাজী মোঃ আলী হায়দার।

জানা গেছে,রাজধানীর স্কয়ার হাসপাতালে এ চিকিৎসাধীন রয়েছেন এমপি কামরুজ্জামান কামরুল। পারিবারিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে,শনিবার (১১জুলাই)   হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন।

 পরে তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে ভর্তি করা হয় বলে দলীয় ও পরিবার সূত্রে জানানো হয়েছে।

এদিকে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাইলেন শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হাজী মোঃ আলী হায়দার।

আগামী উক্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হাজী মোঃ আলী হায়দার তিনি বলেন,দোয়া করি আল্লাহ পাক যেন মাটি ও মানুষের নেতা সুনামগঞ্জ-১ আসনের আমাদের(এমপি)প্রাণপ্রিয় নেতা জনাব কামরুজ্জামান কামরুল মহোদয়কে মহান আল্লাহ পাক যেন দ্রুত সুস্থতা দান করুন।

আমি আমার শুভাকাঙ্ক্ষী ও শ্রীপুর উত্তর ইউনিয়নের সর্বস্তরের জনগণ এবং রাজনৈতিক সহকর্মীবৃন্দ সুনামগঞ্জ বাসীসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি।

এবং মহান আল্লাহ তায়ালা যেন প্রিয় এমপি কামরুজ্জামান কামরুলকে দ্রুত সুস্থ করে আবারও জনগণের সেবায় নিয়োজিত হওয়ার তাওফিক দান করেন।

পরিশেষে: আমি মহান আল্লাহ তায়ালার নিকট তার দ্রুত সুস্থতা কামনাসহ নেক হায়াত কামনা করছি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন