রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

গৌরীপুরে ৫০ হাজার লিটার পেট্রোল গায়েব, বিএনপি নেতা হাফেজ আজিজুল বহিষ্কার

Admin ০৮ April ২০২৬ · Wednesday · ০৫:০৩ অপরাহ্ণ
গৌরীপুরে ৫০ হাজার লিটার পেট্রোল গায়েব, বিএনপি নেতা হাফেজ আজিজুল বহিষ্কার
গৌরীপুরে ৫০ হাজার লিটার পেট্রোল গায়েব, বিএনপি নেতা হাফেজ আজিজুল বহিষ্কার

মোঃ শহিদুল ইসলাম, গৌরীপুর ( ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুরে মের্সাস সোয়াদ ফিলিং স্টেশন থেকে প্রায় ৫০ হাজার লিটার পেট্রোল গায়েব হওয়ার অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় পাম্পের মালিক ও উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হাফেজ আজিজুল হককে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে, পেট্রোল গায়েব হওয়ার ঘটনায় ফিলিং স্টেশনের ম্যানেজার জলিল হোসেন রিফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, মঙ্গলবার (৭ এপ্রিল) ময়মনসিংহ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফিলিং স্টেশনে পেট্রোলের ঘাটতির বিষয়টি ধরা পড়ে। পরে একই রাতে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।

বহিষ্কারাদেশের সত্যতা নিশ্চিত করে গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহিদ বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এমন যে কেউ—তার অবস্থান যাই হোক না কেন—তার বিরুদ্ধে দল কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৯ অপরাহ্ণ
মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে  আল্টিমেটাম

মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে আল্টিমেটাম

কিশোরগঞ্জ প্রতিনিধি :কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি সন্ত্রাসীদের হামলায় নিহত মো...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৩ অপরাহ্ণ