বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোদারিছ আলীর ইন্তেকাল

অনলাইন ডেস্ক ১৫ July ২০২৬ · Wednesday · ১০:১৮ অপরাহ্ণ
কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোদারিছ আলীর ইন্তেকাল

কুলাউড়া উপজেলা প্রতিনিধি:

কুলাউড়া সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোদারিছ আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টা ২০ মিনিটে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

তিনি কুলাউড়া পৌর শহরের দক্ষিণ মাগুরা এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি অসংখ্য শিক্ষার্থী, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বুধবার বাদ আসর বিকেল ৫টা ৩০ মিনিটে স্থানীয় মনসুর শাহী ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

অধ্যাপক মোদারিছ আলীর মৃত্যুতে কুলাউড়ার শিক্ষা অঙ্গনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন