বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত

রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০১ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক ১৭ July ২০২৬ · Friday · ০৬:১৪ অপরাহ্ণ
রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০১ জন গ্রেফতার

ঢাকা জেলা প্রতিনিধি :

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০১ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫০ টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৪৪ জন, লালবাগ বিভাগ কর্তৃক ২৬ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৪২ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪১ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৩১ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১১৯ জন, গুলশান বিভাগ কর্তৃক ৪৭ জন, উত্তরা বিভাগ ৩৮ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ১৩ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ২৫ হাজার ১০৯ পিস ইয়াবা, ২০ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ১ টি ব্যাটারি চালিত অটোরিকশা, ১৫ টি বাশের তৈরি মশাল, ৮৩ টি মোবাইল, ১ টি আওয়ামী লীগের স্লোগান সম্বলিত ব্যানার, ৫ টি প্লে কার্ড, ১ টি HICE গাড়ি, ৬৬০০ টি সিমকার্ড, ১ টি ল্যাপটপ, ১ টি মাইক্রোবাস ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন