বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ঠাকরগাঁওয়ে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক ১৮ July ২০২৬ · Saturday · ০৫:৪২ অপরাহ্ণ
ঠাকরগাঁওয়ে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং চাড়োল ইউনিয়নের শাহবাজপুর গ্রামের মজিবর রহমানের একমাত্র পুত্র মোস্তাকিম (৩) নামে একটি শিশু খেলা করতে গিয়ে পুকুরে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি করার পর দেখতে পায় বাড়ির পাশে পুকুরে ডুবে গেছে শিশুটি। পড়ে উদ্ধার করে 

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনাটি ঘটে উপজেলার ২ নং চাড়োল ইউনিয়নে সাবাজপুর গ্ৰামে । (১৮ শনিবার)  আনুমানিক ১২ টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে।

শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন