শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ

তেঁতুলিয়ায় বাংলাবান্ধা ইউপি ইজারা বিজ্ঞপ্তি ঘিরে ইউপি সদস্যের ওপর হামলার অভিযোগ

অনলাইন ডেস্ক ১৮ July ২০২৬ · Saturday · ০৮:৫৩ অপরাহ্ণ
তেঁতুলিয়ায় বাংলাবান্ধা ইউপি ইজারা বিজ্ঞপ্তি ঘিরে ইউপি সদস্যের ওপর হামলার অভিযোগ

পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের বিবিধ পণ্য পরিবহন পারমিট ফি ইজারার অনলাইন দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশকে কেন্দ্র করে হাবিবুল ইসলাম নামে এক ইউপি সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে। 

বর্তমানে ওই ইউপি সদস্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, নতুন অর্থবছরের ইজারা কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে পরিষদ অনলাইনের মাধ্যমে উন্মুক্ত দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযোগ রয়েছে, এ সিদ্ধান্তে অসন্তুষ্টে একটি পক্ষ ইজারা প্রক্রিয়া নিজেদের নিয়ন্ত্রণে রাখতে কয়েকজন ইউপি সদস্যের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে।

 এদিকে গতকাল শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যার দিকে বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া বাজার থেকে ইউপি সদস্য হাসিবুল ইসলামকে ডেকে ইউনিয়ন পরিষদ চত্বরে ডেকে নেয় স্থানীয় ১৫ থেকে ২০ জন ব্যক্তি। পরে ইউপি সদস্যের উপর অতর্কিত হামলা চালায়। 

এদিকে স্থানীয়রা সাথে গুরুতর আহত অবস্থায় ওই ইউপি সদস্যকে উদ্ধার করে প্রথমে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে পঞ্চগড় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রেফার করেন। 

এর আগে, ওই ইউনিয়ে ওই অভিযুক্ত ব্যাক্তিরা ইউনিয়ন পরিষদের পণ্য পরিবহন পারমিট  ফি আদায় বন্ধ করে দেন বলে অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। 

আহত ইউপি সদস্য হাসিবুল ইসলাম  বলেন,অনলাইন দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশের জেরে মিজানুর,ওবায়দুল,মাহফুজসহ ১০ থেকে ১৫ জন আমাকে ইউনিয়ন পরিষদ চত্বরে নিয়ে গিয়ে মারধর করেন৷ এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। 

তবে অভিযুক্তদের ওল্টো অভিযোগ হাসিবুল ইসলাম নামে ওই ইউপি সদস্যকে বিরুদ্ধে ঘুষের অভিযোগ তুলেন৷ 

এদিকে বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মহসিন আলী বলেন,আমাদের ইউপি সদস্যের উপর যারা হামলা করেছেন তারা ঠিক করেনি এটা৷ আমরা সুষ্ঠু তদন্ত করে জড়িতের দাবী জানাচ্ছি৷ 

এ বিষয়ে বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. নবীউল কারিম সরকার বলেন, আমার আগামীকাল থেকে আমার প্রশিক্ষণ রয়েছে আমি প্রশিক্ষণে যাচ্ছি৷ প্যানেল চেয়ারম্যান দায়িত্বে রয়েছেন৷ বিষয়টি আমরা আলোচনা করে প্রযোজনীয় পদক্ষেপ গ্রহণ করবো৷ 

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) লাইছুর রহমান বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে৷  

 এদিকে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  (অ.দা.) ফাহমিদা সুলতানা বলেন,আমি আমি খোঁজ নিয়ে জেনেছি। ওই ইউপি সদস্য বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমি তাকে মামলা করার পরামর্শ দিয়েছি৷ 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরের ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন উচ্চ বি...

২৪ July ২০২৬ · Friday · ০৯:৩২ অপরাহ্ণ
হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:সমাজসেবা অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরের ক...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৪ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার থানারহাট থেকে বাংলাবাজার পর্যন্ত প্রায় এ...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৩ অপরাহ্ণ
প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের অনুমতি ছাড়াই ইসলামী ছাত্র আন্দোলনের...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০১ অপরাহ্ণ