বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
আইন-আদালত

বিএনপি নেতা জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীর পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর

অনলাইন ডেস্ক ১৯ July ২০২৬ · Sunday · ০৯:১৫ অপরাহ্ণ
বিএনপি নেতা জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীর পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:

 কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। আজ রবিবার বিকালে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং-৪ এর বিচারত সঙ্গিতা ভট্রাচার্য্য এ আদেশ প্রদান করেন। 

আসামীরা হলেন বরগুনা জেলার বামনা উপজেলার চাকাতাসুনিয়া গ্রামের মৃত সুলতান মীরনের পুত্র মোঃ হেলাল (২৪), লক্ষ্মিপুর জেলার রামগঞ্জ উপজেলার সুধামপুর গ্রামের নূর হোসেনের পুত্র মহিন উদ্দিন (৩২), লক্ষ্মিপুর জেলার রামগঞ্জ উপজেলার মধ্যপাড়া গ্রামের মোঃ রহমত উল্লাহ খোকনের পুত্র মোঃ শাহিন আলম ওরফে শাকিল (২৭), কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া শেখেরহাটি গ্রামের ইমাম হোসেনের পুত্র জাকির হোসেন (৪০) এবং একই উপজেলার কাজীপাড়া গ্রামের মৃত চান্দা আলীর পুত্র আব্দুর রউফ (৬৭)। 

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ও মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেক আসামীকে সাত দিন করে রিমান্ডের আবেদন করেন। শুনানী শেষে বিচারক পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। 

আদালতের সরকারী নিবন্ধন কর্মকর্তা এএসআই সায়রা আক্তার রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, রিমান্ড শুনানীর সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। আসামী পক্ষে কোন আইনজীবী নিয়োগ করা হয়নি। 

গতকাল ১৮ জুলাই নিহত জাহিদুল আলম জাহাঙ্গীরের স্ত্রী তসলিমা আক্তার চৌধুরী বাদী হয়ে মিঠামইন থানায় হত্যা মামলার লিখিত অভিযোগ দায়ের করেন। মামলায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামী করা হয়। এজাহারে উল্লেখিত তিন আসামীর মধ্যে মোঃ হেলাল ঘটনার দিন রাতেই স্থানীয় লোকজনের হাতে আটক হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই রাতেই মহিন উদ্দিন ও মোঃ শাহিন আলম ওরফে শাকিল নামে আরও দুজনকে আটক করতে সমর্থ হয়। পরে গতকাল আসমাীদের স্পিডবোটযোগে পালিয়ে যেতে সহায়তা করায় সন্দেহভাজন আসামী হিসাবে জাকির হোসেন ও আব্দুর রউফকে আটক করে পুলিশ।  

গত বুধবার (১৫ জুলাই) রাত পৌনে দশটার দিকে মিঠামইন উপজেলা সদরের বেড়িবাঁধ এলাকায় তার বাসার সামনে বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে ও ছুরিকাঘাতে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। আশংকাজনক অবস্থায় জেলা সদরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

বাদী তসলিমা আক্তার চৌধুরী লিখিত এজাহারে উল্লেখ করেন, মিঠামইন উপজেলা সদরে ঘটনার সময় নিজ বাসভবনে প্রবেশের সময় পূর্ব থেকে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী পূর্ব পরিকল্পিতভাবে আমার স্বামীর উপর ধারালো চাপাতি, কিরিচ, কুড়াল, রামদা ইত্যাদি ধারালো অস্ত্রের সাহায্যে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, হত্যাকান্ডের মূল কারণ উদঘাটনসহ ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। 

শুক্রবার দুপুরে জুমা নামাজের পর স্থানীয় হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত জাহিদুল আলম জাহাঙ্গীরের জানাযার নামাজে অংশগ্রহণ করেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রি এবং জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলম। এছাড়াও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানসহ বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী ও স্থানীয় লোকজন জানাযায় অংশগ্রহণ করেন। জানাযা শেষে কাঠ বাজার সংলগ্ন পারিবারিক গোরস্তানে জাহিদুল আলম জাহাঙ্গীরের দাফন সম্পন্ন হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

বটিয়াঘাটায় পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি এখনও

বটিয়াঘাটায় পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি এখনও

মো: আল-মাহফুজ শাওন:খুলনার বটিয়াঘাটা উপজেলায় একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্...

২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩৯ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুলনার ২৩ নম্বর ওয়ার্ডে নাগরিক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুলনার ২৩ নম্বর ওয়ার্ডে নাগরিক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি

মো: আল-মাহফুজ শাওন: পরিবেশের ভারসাম্য রক্ষা, নগরীর সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন...

২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩৭ অপরাহ্ণ
কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ

কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ

কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃগাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৫ নং হরতকিতলা আমতলা মোড়,বাদশা হাউ...

২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩৪ অপরাহ্ণ