মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

খুলনা সাংবাদিক ইউনিয়নে কাজল-বিমল নির্বাচিত হওয়ায় খুলনা মফস্বল প্রেসক্লাবের অভিনন্দন

Admin ১৯ July ২০২৬ · Sunday · ১০:৪৯ অপরাহ্ণ
খুলনা সাংবাদিক ইউনিয়নে কাজল-বিমল নির্বাচিত হওয়ায় খুলনা মফস্বল প্রেসক্লাবের অভিনন্দন
খুলনা সাংবাদিক ইউনিয়নে কাজল-বিমল নির্বাচিত হওয়ায় খুলনা মফস্বল প্রেসক্লাবের অভিনন্দন

মো: আল-মাহফুজ শাওন

খুলনা সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে আনোয়ারুল ইসলাম কাজল এবং সাধারণ সম্পাদক পদে বিমল সাহা নির্বাচিত হওয়ায় নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে খুলনা মফস্বল প্রেসক্লাব।

এক অভিনন্দন বার্তায় খুলনা মফস্বল প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, নবনির্বাচিত সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক বিমল সাহাসহ নির্বাচিত সকল সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। একই সঙ্গে খুলনার সাংবাদিক সমাজের ঐক্য, পেশাগত উন্নয়ন ও কল্যাণে নবনির্বাচিত কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন খুলনা মফস্বল প্রেসক্লাবের সভাপতি মহিদুল ইসলাম (শাহীন), সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নবী, সিনিয়র সহ-সভাপতি গাজী যুবায়ের আলম, মফিজুর রহমান টুকু, মো. মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি বরুন কান্তি মন্ডল, গোলাম কিবরিয়া তুহিন, মো. কামরুল ইসলাম, মীর ফারুক হোসেন, মিসেস মারুফা বেগম, মো. আসাদ গাজী ও অমলেন্দু বিশ্বাস।

এছাড়া সহ-সাধারণ সম্পাদক এস এম শামীম, তাজ উদ্দিন আহম্মেদ টুকু, মো. সাব্বির আহম্মদ, মো. মাসুম বিল্লাহ, মো. মনজুর আলম, মো. রিপন হোসেন, কোষাধ্যক্ষ মো. মাজহারুল আলম, সহ-কোষাধ্যক্ষ মো. মঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রাজীব হুমায়ুন রাজু ও আলী ইমরাজ জুয়েল অভিনন্দন জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় আরও স্বাক্ষর করেন সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম টুকু, প্রচার সম্পাদক আলহাজ্ব হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম, মো. আব্দুল আলীম, দপ্তর সম্পাদক মো. সেলিম রেজা ও মো. রোমেল, আইন বিষয়ক সম্পাদক ইমরান জামান কাজল ও সোহেল রানা তাজ, যুব ও ক্রীড়া সম্পাদক মো. সোহেল রানা, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. বদরুজ্জামান ও সরদার সাঈদ হাসান বাবু।

এছাড়া মহিলা সম্পাদিকা ইরানী পারভীন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এস.এম. জাকারিয়া ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অজিত কুমার রায়, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আরিফুজ্জামান নয়ন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আব্দুল জলিল ও নিত্যানন্দ মহলদার এবং নির্বাহী সদস্য মো. রফিকুল ইসলাম সুজন, মো. আতিকুল গোলদার, মো. সবুজ খান, মো. আব্দুর রউফ, বাবু অধিকারী, মো. আল আমিন, মো. ইদ্রিস আলী, অলি আমিন হক ও মো. শাওন প্রমুখ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন