মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

তাড়াইলে দিনব্যাপী নূরানী তালীমুল কোরআন বোর্ডের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা

অনলাইন ডেস্ক ২০ July ২০২৬ · Monday · ০২:০৯ অপরাহ্ণ
তাড়াইলে দিনব্যাপী নূরানী তালীমুল কোরআন বোর্ডের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা

রুহুল আমিন, তাড়াইল:

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাউতি আতহারুল উলূম হোসাইনিয়া মাদরাসায় নূরানী তালীমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের  তত্ত্বাবধানে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১৯জুলাই) দিনব্যাপী এ কর্মশালায় বিভিন্ন মাদরাসা থেকে আগত প্রায় ২শতাধিক শিক্ষক প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন। 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নূরানী তালীমুল কোরআন বোর্ডের সাংগঠনিক সচিব আল্লামা জমির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব ও পুস্তক সম্পাদক আল্লামা মীর আনিসুর রহমান।

এছাড়াও প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করেন- মাদরাসা ইমদাদুল উলুম জাওয়ার এর পরিচালক মাওলানা আইনুল ইসলাম, জামিয়াতুল ইসলাহ আল মাদানিয়ার শিক্ষা সচিব মাওলানা বোরহান উদ্দিন, সেকান্দরনগর সাহেব বাড়ী মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক সৈয়দ আবু সায়েম, তানযিমুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহকারি মহাপরিচালক মাওলানা বোরহান উদ্দিন, বোরগাও উম্মে সালমা (রা:) কওমি মহিলা মাদরাসার পরিচালক মুফতি আঃ গনি, জামিয়া রিয়াজুল জান্নাত মাদরাসার পরিচালক মাওলানা মুফতি শহিদুল্লাহ, দারুল কুরআন মাদরাসার পরিচালক এমদাদুল্লাহ, প্রশিক্ষণ পরিচালনা করেন- নূরানী তালীমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের সিনিয়র প্রশিক্ষক ও পরিদর্শক মাওলানা এনামুল হক, আরিফুল ইসলাম ও শোয়েব হাসান। এছাড়াও বিভিন্ন মাদরাসার পরিচালক ও সামাজিক ব্যক্তিবর্গগণ এসময় উপস্থিত ছিলেন। 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন