শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ

ফুলের হাসি ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ, গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

অনলাইন ডেস্ক ২১ July ২০২৬ · Tuesday · ০২:১৯ অপরাহ্ণ
ফুলের হাসি ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ, গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি:

পরিবেশ সংরক্ষণ, সবুজ বাংলাদেশ গঠন এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় উৎসাহিত করতে ফুলের হাসি ফাউন্ডেশনের উদ্যোগে, সুফিয়া খাতুন ফাউন্ডেশন ও সেইন্ট বাংলাদেশের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি, ফলজ-বনজ-ঔষধি গাছের চারা বিতরণ এবং শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বরিশালের মুলাদী উপজেলার বি.ডি.সি.এইচ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণের উদ্বোধন করা হয়। একইসঙ্গে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ এবং বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলের হাসি ফাউন্ডেশনের চেয়ারম্যান তসলিম হাসান হৃদয়। সঞ্চালনা করেন সেইন্ট বাংলাদেশের মুলাদী ইনচার্জ মোছা. ত্বন্বী আক্তার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম সরওয়ার। প্রধান আলোচক ছিলেন গাছুয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি.ডি.সি.এইচ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তৌহিদ, ফুলের হাসি ফাউন্ডেশনের মুলাদী উপজেলা কমিটির সহ-সভাপতি ডা. রাকিব হোসেন, সহ-সভাপতি সুলতান আহমদ মৃধা, সাংগঠনিক সম্পাদক ফিরোজ হাওলাদার, বিডিসিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা খানম, সহকারী শিক্ষক মাইদুল ইসলাম, সেইন্ট বাংলাদেশের সদস্য আয়েসা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. গোলাম সরওয়ার বলেন, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে ফুলের হাসি ফাউন্ডেশনের এ ধরনের সামাজিক উদ্যোগ প্রশংসনীয়। তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছের সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে। সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে অন্তত দুটি করে গাছ রোপণ ও পরিচর্যা করেন, তবে আমাদের দেশ আরও সবুজ ও বাসযোগ্য হয়ে উঠবে।

ফুলের হাসি ফাউন্ডেশনের চেয়ারম্যান তসলিম হাসান হৃদয় বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে ফাউন্ডেশনের পক্ষ থেকে সারাদেশে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে। পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও মানবিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচিও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। একইসঙ্গে সেইন্ট বাংলাদেশের সহযোগিতায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাতা, কলম, শিক্ষা সামগ্রীসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে অতিথিবৃন্দ, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে প্রতীকী বৃক্ষরোপণ করা হয়। অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার:হোয়াইক্যং ইউনিয়ন শাখা হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০৩ অপরাহ্ণ
গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া:বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিশ্বনাথ উপজেলার উদ্যোগে রামপাশা...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০১ অপরাহ্ণ
পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টা, প...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৭ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্ত...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৬ অপরাহ্ণ