শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ

কটিয়াদী উপজেলা শিবিরের সভাপতি সারোয়ার,সেক্রেটারি জুনায়েদ

অনলাইন ডেস্ক ২১ July ২০২৬ · Tuesday · ০২:২৩ অপরাহ্ণ
কটিয়াদী উপজেলা শিবিরের সভাপতি সারোয়ার,সেক্রেটারি জুনায়েদ

কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কটিয়াদী উপজেলা শাখার ২০২৬ সেশনের বাকি সময়ের জন্য নতুন শাখা সেটআপ সম্পন্ন হয়েছে। 

সাথীদের প্রত্যক্ষ গোপন ভোটের ভিত্তিতে মো:সারোয়ার হোসেন সভাপতি এবং মাহমুদুল হাসান জুনায়েদ সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।

গত ১৯ জুলাই কটিয়াদী উপজেলা শিবিরের কার্যালয়ে আয়োজিত এক সাথী সমাবেশে নতুন এই নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।

কিশোরগঞ্জ জেলা সেক্রেটারি আবু আহমদের পরিচালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সভাপতি মুজাহিদ বিল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলী হোসেন রনি কাউছার — সাবেক জেলা সভাপতি, হাসান আল মামুন — সাবেক জেলা সভাপতি, মোজাম্মেল হক জোয়ারদার — আমীর,কটিয়াদী উপজেলা জামায়াত ইসলামি, মাও.মোবারক হোসেন — সাবেক জেলা সেক্রেটারি,কিশোরগঞ্জ।

ওমর ফারুক — জেলা সাহিত্য সম্পাদক, কিশোরগঞ্জ। এমদাদুল হক — জেলা প্রচার সম্পাদক,কিশোরগঞ্জ। জামাল উদ্দিন — সাবেক সভাপতি,কটিয়াদী উপজেলা শাখা।

উপজেলা সেটআপ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা সভাপতি মুজাহিদ বিল্লাহ পূর্ববর্তী উপজেলা সভাপতি সিয়াম হোসেনকে জেলা শিবিরের জনশক্তি হিসেবে ঘোষণা করেন। পরবর্তীতে তিনি সাথীদের গোপন ভোটে নির্বাচিত নতুন সভাপতি ও সেক্রেটারির নাম আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন।

নবনির্বাচিত নেতৃত্বের সংক্ষিপ্ত পরিচয়

সভাপতি (মো: সারোয়ার হোসেন) তিনি কটিয়াদী উপজেলার ঐতিহ্যবাহী ফেকামারা কামিল মাদ্রাসার ফাজিল ২য় বর্ষের শিক্ষার্থী। সেক্রেটারি (মাহমুদুল হাসান জুনায়েদ): তিনি কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজের প্রাণীবিদ্যা বিভাগের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী।

নবনির্বাচিত সভাপতি মো: সারোয়ার হোসেনের পরিচালনা ও দোয়ার মাধ্যমে সফলভাবে সাথী সমাবেশের সমাপ্তি ঘটে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার:হোয়াইক্যং ইউনিয়ন শাখা হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০৩ অপরাহ্ণ
গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া:বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিশ্বনাথ উপজেলার উদ্যোগে রামপাশা...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০১ অপরাহ্ণ
পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টা, প...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৭ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্ত...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৬ অপরাহ্ণ