বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

সাতক্ষীরার কালীগঞ্জে ৫৯৪ বোতল উইনকেনেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অনলাইন ডেস্ক ২১ July ২০২৬ · Tuesday · ০২:২৭ অপরাহ্ণ
সাতক্ষীরার কালীগঞ্জে ৫৯৪ বোতল উইনকেনেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো: আল-মাহফুজ শাওন:

সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল ফেন্সিডিল সদৃশ মাদকদ্রব্য ‘উইনকেনেক্স’সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল।

র‌্যাব সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নে র‌্যাব ফোর্সেস নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার (২০ জুলাই ২০২৬) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানাধীন খারহাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ৫৯৪ বোতল ফেন্সিডিল সদৃশ উইনকেনেক্সসহ মো. হোসেন আলী (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হোসেন আলী কালীগঞ্জ থানাধীন খারহাট গ্রামের মো. দাউদ আলীর ছেলে।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে র‌্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন