বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

তাহিরপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ট্যাটাস দিয়ে ১ যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক ২১ July ২০২৬ · Tuesday · ০৮:২৯ অপরাহ্ণ
তাহিরপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ট্যাটাস দিয়ে ১ যুবকের মৃত্যু

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:

সুনামগঞ্জের তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর মিয়া হোসেন (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে তাহিরপুর থানা পুলিশ।

উল্লেখ্য,মৃত মিয়া হোসেন উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের আমতৈল গ্রামের মৃত মিস্টার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানাযায়,সোমবার(২০ জুলাই) দিবাগত রাতের কোনো এক সময় নিজ বসতঘরে বৈদ্যুতিক সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন মিয়া হোসেন।পরে মঙ্গলবার (২১ জুলাই)সকালে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে ঝোড়ো হন। 

খবর জানালে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

মৃত মিয়া হোসেনের পরিবারের সদস্যদের ধারনা দীর্ঘদিন ধরে পারিবারিক ও মানসিক চাপের মধ্যে ছিল মিয়া হোসেন। এসব কারণেই হয়তো এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে তাদের ধারণা। তবে ফেসবুক স্ট্যাটাস ও মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, তা নিয়েও এলাকায় ব্যাপক আলোচনা চলছে।

এব্যাপারে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন