মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

নড়াইল জেলা "আমরা জুলাই যোদ্ধা" কমিটিতে নেতৃত্বে জাকারিয়া-সাগর

অনলাইন ডেস্ক ২১ July ২০২৬ · Tuesday · ০৮:৩৪ অপরাহ্ণ
নড়াইল জেলা "আমরা জুলাই যোদ্ধা" কমিটিতে নেতৃত্বে জাকারিয়া-সাগর

জেলা প্রতিনিধি, নড়াইল:

জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধরে রাখতে নড়াইল জেলায় ৫১ সদস্য বিশিষ্ট "আমরা জুলাই যোদ্ধা" এর আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) "আমরা জুলাই যোদ্ধা" কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আল মিরাজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে নড়াইল জেলার গাজী জাকারিয়া কে আহবায়ক এবং মোঃ সাগর শেখকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

৫১ সদস্যের মূল কমিটি ছাড়াও সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে ৫ জনকে উপদেষ্টা এবং ৬ জনকে প্রধান সমন্বয়কারী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটির নেতৃবৃন্দ জানান, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো এবং যোদ্ধাদের অধিকার আদায়ই তাদের প্রধান লক্ষ্য। তাছাড়া কেউ ফ্যাসিষ্ট মত আচরণ করে তাদের বিরুদ্ধে আন্দোলন করে পতন ঘটানো হবে। আমরা চাই সোনার বাংলাদেশে সোনার মানুষ। নড়াইলে কমিটি ঘোষণার পর জুলাই যোদ্ধাদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন