বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

সিংড়ায় গর্ভবতী স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

অনলাইন ডেস্ক ২১ July ২০২৬ · Tuesday · ০৮:৩৫ অপরাহ্ণ
সিংড়ায় গর্ভবতী স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

নাটোর প্রতিনিধি:

নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের কুঞ্চী গ্রামে ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী বুলবুলি খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মো. আব্দুল্লাহর বিরুদ্ধে। মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে আব্দুল্লাহ ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত দম্পতির চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামীকে আটক করে।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন