বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
আইন-আদালত

নড়াইলে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় এজাহার

অনলাইন ডেস্ক ২২ July ২০২৬ · Wednesday · ০১:৫৪ অপরাহ্ণ
নড়াইলে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় এজাহার

জেলা প্রতিনিধি নড়াইল:

নড়াইলের লোহাগড়া উপজেলায় স্কুলে যাওয়ার পথে এক নাবালিকা ১০ম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে লোহাগড়া থানায় এজাহার দায়ের করেছেন। তবে ১৩ দিন পার হয়ে গেলেও পুলিশ আসামিদের আ'ট'ক পারেনি। 

এজাহার সূত্রে জানা যায়, উপজেলার কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করতেন একই এলাকার নয়ন শেখ (২৩)। বিষয়টি নিয়ে মেয়েটির বাবা অভিযুক্তদের পরিবারের কাছে অভিযোগ করলে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বাদী তরিকুল ইসলামের অভিযোগ অনুযায়ী, গত ৮ জুলাই ২০২৬ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তার মেয়ে বাড়ি থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা কয়েকজন ব্যক্তি একটি ইজিবাইকে করে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

এজাহারে নাম উল্লেখ করা আসামিরা হলেন— নয়ন শেখ (২৩), তার বাবা ফারুক শেখ (৫৫), জেসমিন বেগম (৫০) এবং মুন্না শেখ (৩৬)। তাদের সবার বাড়ি লোহাগড়া উপজেলার কাশিপুর ও চর মথুরাপুর এলাকায়।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার সময় স্থানীয় তিনজন পথচারী বাধা দেওয়ার চেষ্টা করলে আসামিরা তাদের ভয়ভীতি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্বজন ও স্থানীয়দের নিয়ে অভিযুক্তদের বাড়িতে খোঁজ করেও মেয়েটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

বাদী তরিকুল ইসলাম বলেন, “আমার মেয়ে নাবালিকা। তাকে কোথায় রাখা হয়েছে আমরা জানি না। মামলা দায়ের করার পরও পুলিশ এখনও আসামিদের গ্রেফতার করতে পারেনি বিষয়টি খুবই দু:খজনক। আমি আমার মেয়ের দ্রুত উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “আমরা এজাহার গ্রহণ করেছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মেয়েটিকে উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, প্রধান অভিযুক্ত নয়ন শেখের বিরুদ্ধে এলাকায় ইভটিজিং ও মাদকাসক্তির অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা দ্রুত মেয়েটিকে উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

বটিয়াঘাটায় পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি এখনও

বটিয়াঘাটায় পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি এখনও

মো: আল-মাহফুজ শাওন:খুলনার বটিয়াঘাটা উপজেলায় একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্...

২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩৯ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুলনার ২৩ নম্বর ওয়ার্ডে নাগরিক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুলনার ২৩ নম্বর ওয়ার্ডে নাগরিক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি

মো: আল-মাহফুজ শাওন: পরিবেশের ভারসাম্য রক্ষা, নগরীর সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন...

২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩৭ অপরাহ্ণ
কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ

কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ

কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃগাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৫ নং হরতকিতলা আমতলা মোড়,বাদশা হাউ...

২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩৪ অপরাহ্ণ