মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ক্যাম্পাসের পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষায় ইবি প্রশাসনের উদ্যোগে ২২টি বিন স্থাপন

অনলাইন ডেস্ক ২২ July ২০২৬ · Wednesday · ০৭:১৫ অপরাহ্ণ
ক্যাম্পাসের পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষায় ইবি প্রশাসনের উদ্যোগে ২২টি বিন স্থাপন

হাম্মাদ, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসের পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষায় বিভিন্ন পয়েন্টে ২২টি বিন স্থাপন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২২ জুলাই) বেলা ১১টায় প্রশাসন ভবনের সামনের চত্বরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। এসময় উপ উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে ক্যাম্পাসের ২২টি পয়েন্টে এই বিন স্থাপন করা হয়েছে। সবাই নির্দিষ্ট বিনে ময়লা ফেলে ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার এই উদ্যোগে সহযোগিতা করবেন।  এই উদ্যোগ ক্যাম্পাসের সামগ্রিক সৌন্দর্য বর্ধিত করবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন