বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সারাদেশ

কুলাউড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, উৎপাদন বৃদ্ধি ও সবুজায়নে গুরুত্বারোপ

অনলাইন ডেস্ক ২২ July ২০২৬ · Wednesday · ০৯:২৩ অপরাহ্ণ
কুলাউড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, উৎপাদন বৃদ্ধি ও সবুজায়নে গুরুত্বারোপ

কুলাউড়া উপজেলা প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ায় কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে ২০২৫–২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন শাকসবজি ও পেঁয়াজের বীজ, লেবু ও বিভিন্ন প্রজাতির গাছের চারা এবং কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুলাউড়ার যৌথ আয়োজনে এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার সানজিদা আক্তার।

অনুষ্ঠানে বক্তব্য দেন কুলাউড়া উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ জসিম উদ্দিন। উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক কুলাউড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর হোসেন ভূইয়া, সাবেক কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হক বকুলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং কৃষক-কৃষাণীরা।

প্রধান অতিথির বক্তব্যে এমপি শওকতুল ইসলাম শকু বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কৃষকদের জন্য এ প্রণোদনা দেওয়া হচ্ছে। এর উদ্দেশ্য শুধু বীজ, চারা ও সার বিতরণ নয়; বরং দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং দেশকে আরও শ্যামল-সবুজ করে তোলা।”

তিনি কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি অধিক হারে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের আহ্বান জানান। বক্তারা বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদন এবং টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

বটিয়াঘাটায় পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি এখনও

বটিয়াঘাটায় পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি এখনও

মো: আল-মাহফুজ শাওন:খুলনার বটিয়াঘাটা উপজেলায় একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্...

২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩৯ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুলনার ২৩ নম্বর ওয়ার্ডে নাগরিক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুলনার ২৩ নম্বর ওয়ার্ডে নাগরিক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি

মো: আল-মাহফুজ শাওন: পরিবেশের ভারসাম্য রক্ষা, নগরীর সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন...

২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩৭ অপরাহ্ণ
কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ

কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ

কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃগাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৫ নং হরতকিতলা আমতলা মোড়,বাদশা হাউ...

২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩৪ অপরাহ্ণ