কুলাউড়ায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন প্রণয় বিশ্বাস
কুলাউড়া উপজেলা প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন ৪০তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা প্রণয় বিশ্বাস।
গত ১৬ জুলাই তিনি মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় থেকে কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
জানা গেছে, প্রণয় বিশ্বাস এর আগে সিলেট বিভাগের জকিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। প্রশাসনিক কাজে দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে তাকে কুলাউড়া উপজেলায় পদায়ন করা হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর তিনি টিম জার্নালিস্ট'কে জানান , কুলাউড়ার সার্বিক উন্নয়ন, ভূমি-সংক্রান্ত সেবার মানোন্নয়ন এবং জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।