বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সারাদেশ

প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুলনার ২৩ নম্বর ওয়ার্ডে নাগরিক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি

অনলাইন ডেস্ক ২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩৭ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুলনার ২৩ নম্বর ওয়ার্ডে নাগরিক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি

মো: আল-মাহফুজ শাওন: 

পরিবেশের ভারসাম্য রক্ষা, নগরীর সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় নাগরিক ফোরামের উদ্যোগে খুলনা সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে ওয়ার্ডের বিভিন্ন সড়ক, উন্মুক্ত স্থান ও জনসাধারণের চলাচলস্থলে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হচ্ছে। কর্মসূচির আয়োজকরা জানান, নগরীর পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য খুলনা গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নাগরিক ফোরামের পক্ষ থেকে বলা হয়, শুধু গাছ লাগানোই নয়, রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দাদেরও এ কর্মসূচিতে সম্পৃক্ত করে গাছের চারা রোপণ ও পরিচর্যায় উৎসাহিত করা হচ্ছে।

আয়োজকরা আরও জানান, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই খুলনা সিটি এলাকার বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে এ ধরনের কর্মসূচি আরও বিস্তৃত করা হবে।

নগরবাসীকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে নাগরিক ফোরামের নেতৃবৃন্দ বলেন, একটি গাছ একটি ভবিষ্যৎ। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে খুলনা নগরীকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

বটিয়াঘাটায় পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি এখনও

বটিয়াঘাটায় পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি এখনও

মো: আল-মাহফুজ শাওন:খুলনার বটিয়াঘাটা উপজেলায় একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্...

২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩৯ অপরাহ্ণ
কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ

কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ

কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃগাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৫ নং হরতকিতলা আমতলা মোড়,বাদশা হাউ...

২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩৪ অপরাহ্ণ
কুলাউড়ায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন প্রণয় বিশ্বাস

কুলাউড়ায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন প্রণয় বিশ্বাস

কুলাউড়া উপজেলা প্রতিনিধি:মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যো...

২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩২ অপরাহ্ণ