শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ

তাড়াইলে যানজট নিরশনে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উচ্ছেদ অভিযান

অনলাইন ডেস্ক ২৩ July ২০২৬ · Thursday · ০৬:২৭ অপরাহ্ণ
তাড়াইলে যানজট নিরশনে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উচ্ছেদ অভিযান

রুহুল আমিন, তাড়াইল:

কিশোরগঞ্জের তাড়াইল সদর বাজারের যানজট নিরশনের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতারের নেতৃত্বে অবৈধ ফুটপাতের স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৮৯ এর ৫ উপধারায় ব্যবসায়ী ও যানবাহন চালকদের থেকে ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয় এবং যানজট সৃষ্টি করার কারণে ৩৩টি অটোরিক্সা থানায় জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টা থেকে শুরু করে দুপুর ১টা পর্যন্ত অভিযান চালিয়ে 

উপজেলা পরিষদের সামনে থেকে তাড়াইল থানার রাস্তার আশেপাশে অবৈধ গড়ে তোলা ফুটপাত দখল করা ব্যবসায়ীদের ব্যবসায়ী সরঞ্জাম ও ব্যবসায়িক কাচামাল জব্দ করা হয়। 

সরেজমিনে দেখা যায়, উপজেলা পরিষদের সামনে থেকে তাড়াইল সদর বাজারে সকাল থেকে রাত অবধি লাগাতার জ্যামের কারণে পথ যাত্রীদের ভোগান্তির শেষ নেই। জনগণ রোগী নিয়ে সময়মত যেতে পারে না হাসপাতালে। সঠিক সময়ে বিদ্যালয়ে পৌঁছতে পারে না স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। উপজেলা প্রশাসনের এই কার্যক্রমকে ব্যবসায়ী ও সাধারণ জনগণ সাধুবাদ জানান। এ সময় তাড়াইল থানা পুলিশ ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।

তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার বলেন, কিছু অসাধু ব্যক্তি সরকারি জায়গা দখল করে দোকানপাট তৈরি করে কৃত্রিম জ্যামের সৃষ্টি করছে।ক তারা কোনো নির্দেশনা মানছে না। ফলে যানজট নিরশন অভিযানের মাধ্যমে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়। যানজট নিরশনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরের ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন উচ্চ বি...

২৪ July ২০২৬ · Friday · ০৯:৩২ অপরাহ্ণ
হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:সমাজসেবা অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরের ক...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৪ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার থানারহাট থেকে বাংলাবাজার পর্যন্ত প্রায় এ...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৩ অপরাহ্ণ
প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের অনুমতি ছাড়াই ইসলামী ছাত্র আন্দোলনের...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০১ অপরাহ্ণ