শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ

মানব পাচার রোধে রচনা লিখে পুরস্কার পেলেন কক্সবাজারের ৬ শিক্ষার্থী

অনলাইন ডেস্ক ২৩ July ২০২৬ · Thursday · ০৬:৩৪ অপরাহ্ণ
মানব পাচার রোধে রচনা লিখে পুরস্কার পেলেন কক্সবাজারের ৬ শিক্ষার্থী

উখিয়া প্রতিনিধি:

“মানুষ বিক্রির জন্য নয়।” বাক্যটি খুব ছোট হলেও ভীষণ অর্থবহ। ছোট্ট এই বাক্য দিয়েই মানব পাচার ও অভিবাসী চোরাচালান সম্পর্কিত বিষয়ে রচনা ও বার্তা লিখেছে নারায়ণগঞ্জের নবম শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান।

নুসরাতের মতো সারা দেশে থেকে ৮৭০ জন শিক্ষার্থী মানব পাচার ও অভিবাসী চোরাচালান বিষয়ে তাদের ভাবনা ও সমাধান নিয়ে রচনা লিখেছিলেন। প্রতিযোগিতায় ৩১ জন ফাইনালিস্টের মধ্যে কক্সবাজার থেকেই ছিলেন ছয়জন। তারা হলেন উখিয়া ডিগ্রী কলেজের নূর ফাতেমা নুরী, সাবরাং উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র আরফাত শাহীন কমল, শামলাপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র মাহবুব মুহিব সাজিম, শহীদ আজিজুল হক বালিকা মাদরাসার দশম শ্রেণীর দুই ছাত্রী সাদিয়া সালমা ও নাজমা আকতার এবং খুরুশকুল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী নাদরাতুন নায়ীম তাকওয়া। এদের মধ্যে জুনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে নাদরাতুন নায়ীম তাকওয়া এবং রানার আপ হয়েছে আরফাত শাহীন কমল এবং সাদিয়া সালমা।

অষ্টম শ্রেণি থেকে কলেজ পর্যায়’ এবং ‘বিশ্ববিদ্যালয় পর্যায়’, এই দুটি বিভাগে প্রতিযোগিতার মূল্যায়ন করা হয়েছে। এর মধ্যে সিনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিলয় বিশ্বাস। রানারআপ হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ ফাহাদ হোসেন ফাহিম।

জুনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন কক্সবাজার জেলার খুরুশকুল হাইস্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী নাদ্রাতুন নাঈম তাকওয়া। যৌথভাবে প্রথম রানারআপ হয়েছেন টেকনাফের শহীদ আজিজুল হক বালিকা মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া সালমা এবং টেকনাফের সাবরাং উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আরাফাত শাহীন কমল। তৃতীয় স্থান অর্জন করেছে গাজীপুরের পিরুজালী আদর্শ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সেজুতি আক্তার আয়েশা।

সাহিত্যগবেষক ও প্রাবন্ধিক অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকা, মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথি বৃন্দ। 

প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছ

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার:হোয়াইক্যং ইউনিয়ন শাখা হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০৩ অপরাহ্ণ
গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া:বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিশ্বনাথ উপজেলার উদ্যোগে রামপাশা...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০১ অপরাহ্ণ
পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টা, প...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৭ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্ত...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৬ অপরাহ্ণ