শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

অনলাইন ডেস্ক ২৩ July ২০২৬ · Thursday · ০৯:০৩ অপরাহ্ণ
টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার:

হোয়াইক্যং ইউনিয়ন শাখা হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে আজ সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী, হোয়াইক্যং ইউনিয়ন শাখাকে জড়িয়ে যে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার করা হচ্ছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা ও জনকল্যাণের স্বার্থে আমরা হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তির পক্ষে অবস্থান নিয়েছি। এ বিষয়ে প্রশাসনের আনুষ্ঠানিক আমন্ত্রণে আমাদের কয়েকজন দায়িত্বশীল নেতা সভায় উপস্থিত ছিলেন। তবে সভা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যা অত্যন্ত দুঃখজনক।

আমাদের দৃঢ় বিশ্বাস, ইউনিয়ন পরিষদে স্থাপিত সিসিটিভি ফুটেজ এবং সংশ্লিষ্ট সকল তথ্য-প্রমাণ নিরপেক্ষভাবে তদন্ত করা হলে প্রকৃত ঘটনা স্পষ্ট হবে এবং সত্য উদ্ঘাটিত হবে।

আমরা পুনরায় স্পষ্টভাবে জানাতে চাই, জনগণের স্বার্থ, সেবা ও উন্নয়নের লক্ষ্যে হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তির পক্ষে আমরা রয়েছি। তবে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ রক্ষার উদ্দেশ্যে ইউনিয়ন বিভক্তির উদ্যোগ গ্রহণ করা হলে তা জনগণের ন্যায্য অধিকার ক্ষুণ্ন করবে।

অতএব, হোয়াইক্যং ইউনিয়নবাসীর প্রতি আমাদের আহ্বান—গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সত্য ও যাচাইকৃত তথ্যের ওপর আস্থা রাখুন।

— বাংলাদেশ জামায়াতে ইসলামী

হোয়াইক্যং ইউনিয়ন শাখা

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরের ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন উচ্চ বি...

২৪ July ২০২৬ · Friday · ০৯:৩২ অপরাহ্ণ
হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:সমাজসেবা অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরের ক...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৪ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার থানারহাট থেকে বাংলাবাজার পর্যন্ত প্রায় এ...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৩ অপরাহ্ণ
প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের অনুমতি ছাড়াই ইসলামী ছাত্র আন্দোলনের...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০১ অপরাহ্ণ