বুধবার, ২৯ জুলাই ২০২৬
জাতীয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

অনলাইন ডেস্ক ২৪ July ২০২৬ · Friday · ০৭:০২ অপরাহ্ণ
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

প্রতিদিনের সময় ডেস্ক:

শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তিনি পদত্যাগ করেন। পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী, দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

শুক্রবার বিকেলে জাতীয় সংসদের শপথকক্ষে জরুরি সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন নিজেই এ তথ্য জানিয়েছেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। সংবিধান অনুযায়ী, আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি।’

তিনি আরও বলেন, ‘যেদিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছি, সেদিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছি। যদি প্রয়োজন হয়।’

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

খাল পুনঃখনন শেষে অব্যবহৃত প্রায় ২০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

খাল পুনঃখনন শেষে অব্যবহৃত প্রায় ২০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

মো: আল-মাহফুজ শাওন :প্রশাসনিক স্বচ্ছতা, সততা এবং সরকারি অর্থ ব্যবহারে দায়িত্বশীলতার এক অন...

২৯ July ২০২৬ · Wednesday · ০৮:৫৩ অপরাহ্ণ