শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ

প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

অনলাইন ডেস্ক ২৪ July ২০২৬ · Friday · ০৯:০১ অপরাহ্ণ
প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের অনুমতি ছাড়াই ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে জুলাই শহিদদের স্মরণে দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ'র সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

শুক্রবার (২৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আবছার উদ্দীন ইফতি।

খোজঁ নিয়ে জানা যায়, আগামীকাল ২৫ জুলাই বাদ আছরের পর ‘জুলাই শহিদদের স্মরণে দোয়া ও ইসলাহী ইজতেহা’র আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীমের। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে অনুষ্ঠান আয়োজনের অনুমতি চেয়ে আবেদন করে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। 

তবে, নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। এদিকে প্রশাসন অনুমতি না দিলেও মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীমের উপস্থিতিতেই অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখা।

বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সেক্রেটারি আবছার উদ্দিন ইফতি সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রক্টরের কাছে অনুমতি চেয়ে আমরা আবেদন করেছিলাম। কিন্তু নিরাপত্তা দিতে পারবে না জানিয়ে আমাদের অনুমতি দেওয়া হয়নি। অনুমতি না দিলেও আগামীকাল উনি (মুফতি  সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম) আসবেন, আমরা প্রোগ্রাম করব।

এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম বলেন, তারা আমাদের কাছে অনুমতি চেয়েছিল। কিন্তু উনি (মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম) একজন প্রভাবশালী ব্যক্তিত্ব, একইসাথে একটা দলের সেকেন্ড ইন কমান্ড। আমরা উনার নিরাপত্তা নিশ্চিত করতে পারব না। এজন্য প্রোগ্রাম আয়োজনের অনুমতি দিইনি।

অনুমতি ছাড়াও প্রোগ্রাম আয়োজনের বিষয়ে তিনি বলেন, অনুমতি না দেওয়ার পরেও যদি উনারা প্রোগ্রাম আয়োজন করেন, নিরাপত্তাজনিত কোনো কিছু ঘটলে এর কোনো দায়ভার প্রশাসন নিবে না।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরের ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন উচ্চ বি...

২৪ July ২০২৬ · Friday · ০৯:৩২ অপরাহ্ণ
হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:সমাজসেবা অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরের ক...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৪ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার থানারহাট থেকে বাংলাবাজার পর্যন্ত প্রায় এ...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৩ অপরাহ্ণ
কুলাউড়া থানার দেয়াল ঘেঁষে পৌরসভার ময়লার স্তূপ, ভোগান্তিতে পথচারী ও স্থানীয়রা

কুলাউড়া থানার দেয়াল ঘেঁষে পৌরসভার ময়লার স্তূপ, ভোগান্তিতে পথচারী ও স্থানীয়রা

কুলাউড়া উপজেলা প্রতিনিধি:মৌলভীবাজারের কুলাউড়া থানার দেয়ালের পাশে দীর্ঘদিন ধরে পড়ে আছে পৌরস...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০০ অপরাহ্ণ