রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

কালোবাজারে পাচারের পথে লোহাগড়ায় ধরা পড়লো ৪০ বস্তা সরকারি সার, ডিলার ধরাছোঁয়ার বাইরে

অনলাইন ডেস্ক ২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৯ অপরাহ্ণ
কালোবাজারে পাচারের পথে লোহাগড়ায় ধরা পড়লো ৪০ বস্তা সরকারি সার, ডিলার ধরাছোঁয়ার বাইরে

লোহাগড়া প্রতিনিধি:

সরকারি সার কালোবাজারে পাচারের সময় নড়াইলের লোহাগড়ায় স্থানীয় জনতার হাতে ৪০ বস্তা সারসহ একটি নছিমন আটক হয়েছে। এসময় নছিমন চালক পালিয়ে যান এবং মূলহোতা ডিলার শুভাশিষ কুন্ডু থেকে যায় ধরা ছোয়ার বাইরে। 

গত শুক্রবার (২৪ জুলাই ২০২৬) বিকালে উপজেলার মাইটকুমড়ো এলাকায় এ ঘটনা ঘটে।

আটক নছিমন চালক চর মল্লিকপুর গ্রামের শামছু শেখের ছেলে আনিচ শেখ জানান, লোহাগড়া পৌরসভার জয়পুর জামরুলতলা এলাকার আর এস এন্টারপ্রাইজ এর মালিক শুভাশিষ কুন্ডু তাকে ৪০ বস্তা সার লোড করে দেন। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কালনা ঘাট পূর্ব পাড়ের সার ব্যবসায়ী শাহাবুদ্দিনের দোকানে পৌঁছে দেওয়ার কথা  ।

স্থানীয়দের ধারণা, সরকারি বরাদ্দের এসব সার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে না বিক্রি করে বেশি দামে অন্য জেলায় পাচার করা হচ্ছিল।

খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নছিমন ও ৪০ বস্তা সার জব্দ করে নিয়ে  আসে।সার ও নছিমন বর্তমানে কৃষি অফিসের হেফাজতে আছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

এঘটনায় লোহাগড়া পৌরসভার আর এস এন্টারপ্রাইজের মালিক শুভাশিষ কুন্ডু বলেন আমি এই ঘটনার কিছু জানিনা। আমার নামের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

এ বিষয়ে লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা বলেন, সরকারি সার পাচারকারীদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এলাকার কৃষকরা দ্রুত অভিযুক্ত ডিলারকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৭ অপরাহ্ণ
কিশোরগঞ্জে এনসিপির পথসভায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলার শঙ্কা, ‘সমুচিত জবাবের’ হুঁশিয়ারি

কিশোরগঞ্জে এনসিপির পথসভায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলার শঙ্কা, ‘সমুচিত জবাবের’ হুঁশিয়ারি

কিশোরগঞ্জ প্রতিনিধি:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই জাগরণ...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৪ অপরাহ্ণ
নাটোরে পৃথক অভিযানে ৩ হাজার ইয়াবা ও ৭০ বোতল এসকাপ সিরাপ উদ্ধার, আটক ২

নাটোরে পৃথক অভিযানে ৩ হাজার ইয়াবা ও ৭০ বোতল এসকাপ সিরাপ উদ্ধার, আটক ২

নাটোর প্রতিনিধি:নাটোরের গুরুদাসপুরে পৃথক পৃথক অভিযানে যাত্রীবাহী বাস থেকে ৩ হাজার পিস ইয়া...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪২ অপরাহ্ণ