রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

খুলনা মহানগর যুবদলের ৩১ ওয়ার্ড ও ৩ ইউনিয়ন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ২৬ July ২০২৬ · Sunday · ০৯:০২ অপরাহ্ণ
খুলনা মহানগর যুবদলের ৩১ ওয়ার্ড ও ৩ ইউনিয়ন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মো: আল-মাহফুজ শাওন:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল খুলনা মহানগরের অধীন ৩১টি ওয়ার্ড ও ৩টি ইউনিয়ন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুন্ডু।

সভায় যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের মানুষের কল্যাণে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পরিচিতি সভায় খুলনা মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ৩১টি ওয়ার্ড ও ৩টি ইউনিয়ন কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংগঠনের শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। একই সঙ্গে বিএনপির ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে যুবদলের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

পরিচিতি সভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কুলাউড়া ভাটেরা স্টেশন বাজারে ওয়ালটন এক্সক্লুসিভ শোরুমের শুভ উদ্বোধন

কুলাউড়া ভাটেরা স্টেশন বাজারে ওয়ালটন এক্সক্লুসিভ শোরুমের শুভ উদ্বোধন

কুলাউড়া উপজেলা প্রতিনিধি:ঘরকে আধুনিক রূপ দিতে ওয়ালটনের পণ্য হতে পারে একটি নির্ভরযোগ্য পছন্...

২৬ July ২০২৬ · Sunday · ০৯:০৭ অপরাহ্ণ
কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে সামনে রেখে অনুষ্ঠানস্থল পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী

কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে সামনে রেখে অনুষ্ঠানস্থল পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী

কিশোরগঞ্জ প্রতিনিধি:আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদীতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

২৬ July ২০২৬ · Sunday · ০৯:০৬ অপরাহ্ণ
রাতে লাউডস্পিকার-আতশবাজিতে শব্দদূষণ ও জুয়া নিয়ন্ত্রণে ব্যর্থতা: হাইকোর্টের রুল

রাতে লাউডস্পিকার-আতশবাজিতে শব্দদূষণ ও জুয়া নিয়ন্ত্রণে ব্যর্থতা: হাইকোর্টের রুল

মো: আল-মাহফুজ শাওন:জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া অনুষ্ঠান এবং বিভিন্ন দিবস উদ্‌যাপনের সময় রাত...

২৬ July ২০২৬ · Sunday · ০৯:০৪ অপরাহ্ণ