সোমবার, ২৭ জুলাই ২০২৬
সারাদেশ

খুলনা রেঞ্জে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

অনলাইন ডেস্ক ২৭ July ২০২৬ · Monday · ১২:২২ অপরাহ্ণ
খুলনা রেঞ্জে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মো: আল-মাহফুজ শাওন:

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় খুলনা রেঞ্জ পুলিশের উদ্যোগে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

কর্মসূচির উদ্বোধন উপলক্ষে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। এ সময় খুলনা রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরিবেশ সংরক্ষণে পুলিশ সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষকেও বৃক্ষরোপণে উৎসাহিত করার লক্ষ্যে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

কর্মসূচির মাধ্যমে খুলনা রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা ও পুলিশ ইউনিটে পর্যায়ক্রমে ৩০ হাজার গাছের চারা রোপণ করা হবে। সংশ্লিষ্টরা জানান, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বায়ুদূষণ কমানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন।

খুলনা রেঞ্জ পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কুড়িগ্রাম থেকেই যাত্রা শুরু, সারা দেশে সেবার লক্ষ্য এসকে কুরিয়ার সার্ভিসের

কুড়িগ্রাম থেকেই যাত্রা শুরু, সারা দেশে সেবার লক্ষ্য এসকে কুরিয়ার সার্ভিসের

কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রাম জেলার মানুষের দোরগোড়ায় আধুনিক ও নির্ভরযোগ্য কুরিয়ার সেবা পৌ...

২৭ July ২০২৬ · Monday · ১২:২৬ অপরাহ্ণ
খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয়

খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয়

মো: আল-মাহফুজ শাওন:রাত গভীর। চারপাশে নীরবতা। খুলনা রেলস্টেশনের মেঝেতে যাত্রীদের আনাগোনা থা...

২৭ July ২০২৬ · Monday · ১২:২৫ অপরাহ্ণ
খুলনায় এএসআই পদে পদোন্নতি পাওয়া পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার

খুলনায় এএসআই পদে পদোন্নতি পাওয়া পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার

মো: আল-মাহফুজ শাওন:খুলনা জেলার পুলিশ লাইন্স শিরোমণিতে কনস্টেবল পদ থেকে সহকারী উপপরিদর্শক (...

২৭ July ২০২৬ · Monday · ১২:২১ অপরাহ্ণ