শনিবার, ০৬ জুন ২০২৬
সারাদেশ

ময়মনসিংহে লিগ্যাল এইডের মাসিক সভা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Admin ০৯ April ২০২৬ · Thursday · ০২:০৭ অপরাহ্ণ
ময়মনসিংহে লিগ্যাল এইডের মাসিক সভা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ময়মনসিংহে লিগ্যাল এইডের মাসিক সভা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ (গৌরীপুর) প্রতিনিধিঃ ময়মনসিংহে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে লিগ্যাল এইডের মাসিক সভা এবং জাতীয় লিগ্যাল এইড দিবস উপলক্ষে প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৮ এপ্রিল) জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ।

সভায় লিগ্যাল এইড কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আসন্ন জাতীয় লিগ্যাল এইড দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য নানা কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

আলোচনা সভায় বিচার বিভাগীয় কর্মকর্তা, আইনজীবী, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং লিগ্যাল এইড কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা দরিদ্র ও অসহায় মানুষের কাছে বিনামূল্যে আইনি সহায়তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বক্তারা বলেন, লিগ্যাল এইড সেবার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে এবং জাতীয় লিগ্যাল এইড দিবস উদযাপনের মাধ্যমে এ বিষয়ে জনসচেতনতা আরও বৃদ্ধি করতে হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

লোহাগড়ায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ!  মামলার এক ঘন্টার মধ্যে আসামি সেলিম গ্রেফতার

লোহাগড়ায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ! মামলার এক ঘন্টার মধ্যে আসামি সেলিম গ্রেফতার

 জেলা প্রতিনিধি নড়াইল,নড়াইলের লোহাগড়ায় বাক-প্রতিবন্ধী ১৩ বছরের এক কিশোরীকে ইজিবাইকে ত...

০৬ June ২০২৬ · Saturday · ০৭:৫৫ অপরাহ্ণ