সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

খুলনা মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম পরিদর্শন

অনলাইন ডেস্ক ২৭ July ২০২৬ · Monday · ১০:০১ অপরাহ্ণ
খুলনা মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম পরিদর্শন

মো: আল-মাহফুজ শাওন:

খুলনা মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে টিসিবির পণ্য সুষ্ঠুভাবে বিক্রি হচ্ছে কি না, তা সরেজমিনে পরিদর্শন করেছেন খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত।

সোমবার (২৭ জুলাই ২০২৬) তিনি মহানগরীর বিভিন্ন এলাকায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক টিসিবির পণ্য বিক্রির সার্বিক ব্যবস্থাপনা, পণ্য সরবরাহ ও বিক্রয় কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে সাধারণ ভোক্তারা যাতে সুশৃঙ্খলভাবে এবং নির্ধারিত নিয়মে টিসিবির পণ্য ক্রয় করতে পারেন, সে বিষয়েও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

তিনি টিসিবির পণ্য বিক্রিতে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি প্রকৃত সুবিধাভোগীদের কাছে সরকারি ভর্তুকির পণ্য যথাযথভাবে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) খুলনা ইরুফা সুলতানা এবং জেলা প্রশাসন ও টিসিবির কর্মকর্তারা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন