শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি শওকতুল ইসলামের
কুলাউড়া উপজেলা প্রতিনিধি:
কুলাউড়া রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জুলাই ২০২৬) বিদ্যালয়ের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন।
সহকারী প্রধান শিক্ষক মো. সাইদুল ইসলামের উপস্থাপনায় এবং কুলাউড়া রেলওয়ে ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী/কার্য ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু জাহিদ মোহাম্মদ মাসুদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল,
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার রোমান আহমদ, কুলাউড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহিরুল ইসলাম খান খছরু, ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সামছুল ইসলাম সমছু, কুলাউড়া রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাছিত সোহেল, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম. আতিকুর রহমান আখই, কুলাউড়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নাজমুল বারী সোহেল, বিদ্যালয়ের অভিভাবক সদস্য শেখ মো. আছগর আলী, সুমন আহমদ, জনি খান, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক হেলাল আহমদ, সিনিয়র শিক্ষক রায়হান মজুমদার, সহকারী শিক্ষক লিটন কুমার শীল, কল্পনা রানী বৈদ্য, অনুপ আচার্য্য, পূর্ব জয়পাশা ছাড়ারপার জামে মসজিদের ইমাম আব্দুল মুবিন জিহাদী এবং বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সালমান আহমদ ও সাব্বির আহমদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতিষ চন্দ্র চন্দ। মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল আজিজ নাইফ এবং গীতাপাঠ করেন তমা রানী সূত্রধর।
অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধকরণ এবং আধুনিক শিক্ষা পরিবেশ গড়ে তুলতে সকলের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। শেষে অতিথিদের সম্মাননা প্রদান এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি কামনা করেন।