সোমবার, ২৭ জুলাই ২০২৬
সারাদেশ

যদি ক্ষমতা না চালাইতে পারেন তাহলে দিয়া দেন আমরা চালাই- নাসীরুদ্দীন পাটওয়ারী

অনলাইন ডেস্ক ২৭ July ২০২৬ · Monday · ১০:০৬ অপরাহ্ণ
যদি ক্ষমতা না চালাইতে পারেন তাহলে দিয়া দেন আমরা চালাই- নাসীরুদ্দীন পাটওয়ারী

কিশোরগঞ্জ প্রতিনিধি:

এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন,যদি ক্ষমতা না চালাইতে পারেন তাহলে দিয়া দেন আমরা চালাই।বাংলাদেশের লক্ষ্য কোটি তরুণ প্রজন্ম প্রস্তুত আছে।আপনার সালাহউদ্দিনের চাইতে কৃষকের ছেলে ভাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাইতে পারবে।

বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইল,করিমগঞ্জের পড়ে রাতে জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।

এর আগে সোমবার (২৭ জুলাই) বিকেল ৪ টায় তাড়াইল উপজেলা সদরে পদযাত্রা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সিএনজি স্ট্যান্ড সংলগ্ন খোলা জায়গায় পথসভা অনুষ্ঠিত হয়।পরে করিমগঞ্জের মোরগমহলে পদযাত্রা শেষে পথসভা অনুষ্ঠিত হয়। এতে এনসিপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় পদযাত্রায় উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব ড. আতিক মোজাহিদ এমপিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

পথসভায় বক্তব্য দিতে গিয়ে সারজিস আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে মানুষের যে আশা-আকাঙ্ক্ষা ছিল, তার অনেক কিছুই এখনো বাস্তবায়িত হয়নি। শিক্ষার্থীদের চাকরিতে বৈষম্য দূর করা এবং সুযোগের সমতা নিশ্চিতের দাবি এখনো পূরণ হয়নি বলেও তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, জুলাইয়ের চেতনা বাস্তবায়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় সংস্কারের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য।

এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ের অপূর্ণ আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবি এবং জুলাইকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টার প্রতিবাদ জানাতেই তাদের ‘জুলাই জাগরণ’ কর্মসূচি। তিনি দাবি করেন, রাজনৈতিক মহল ও আমলাতন্ত্রের একটি অংশ জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে দুর্বল করার চেষ্টা করছে।

বক্তব্যের একপর্যায়ে নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, “প্রিয় তারেক রহমান, কিশোরগঞ্জের ফজা পাগলাকে (সংসদ সদস্য ফজলুর রহমান)কে থামান।” তিনি আরও অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনার বিপরীতে দেশের বিভিন্ন স্থানে দখলবাজি, চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারের ঘটনা ঘটছে। তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের দখলদারিত্ব প্রতিষ্ঠার জন্য হয়নি। জনগণ ন্যায়বিচার, সুশাসন ও বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছে।”

এনসিপির যুগ্ম সদস্য সচিব ড. আতিক মোজাহিদ এমপি বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণ, রাষ্ট্রীয় সংস্কার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েই জাতীয় নাগরিক পার্টি কাজ করছে। তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে এনসিপি জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে। তিনি তরুণদের দেশ গঠনের রাজনীতিতে সক্রিয় হওয়ার আহ্বান জানান।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক খাইরুল কবিরের সভাপতিত্বে ও সদস্য সচিব আরিফুর রহমান বাবুর সঞ্চালনায় সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্সসহ জেলা-উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে কেন্দ্রীয় নেতারা আগামী কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে 

এনসিপির যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খানকে সম্ভাব্য প্রার্থী হিসেবে উপস্থিত নেতাকর্মীদের সামনে পরিচয় করিয়ে দেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

বেরোবির ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে আব্দুর রহমান-জিহাদুর

বেরোবির ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে আব্দুর রহমান-জিহাদুর

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলার শ...

২৭ July ২০২৬ · Monday · ১০:১০ অপরাহ্ণ
কালাইয়ে স্বাস্থ্যবিধি না মেনে দই উৎপাদন, মালিকের অর্থদণ্ড ৫ হাজার

কালাইয়ে স্বাস্থ্যবিধি না মেনে দই উৎপাদন, মালিকের অর্থদণ্ড ৫ হাজার

জয়পুরহাট প্রতিনিধি:জয়পুরহাটের কালাই উপজেলায় অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে দই উৎপাদনের...

২৭ July ২০২৬ · Monday · ১০:০৫ অপরাহ্ণ