সোমবার, ২৭ জুলাই ২০২৬
সারাদেশ

খুলনার আড়ংঘাটায় নতুন রেলস্টেশনের সামনে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক ২৭ July ২০২৬ · Monday · ১০:১০ অপরাহ্ণ
খুলনার আড়ংঘাটায় নতুন রেলস্টেশনের সামনে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

মো: আল-মাহফুজ শাওন :

খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন নতুন রেলস্টেশনের সামনে থেকে ইমন (২১) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইমন আড়ংঘাটা থানার বাসিন্দা সোবহান শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন রেলস্টেশনের সামনের এলাকায় এক যুবককে রক্তাক্ত ও গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে আড়ংঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ইমনকে গুলি করে হত্যা করার পর মরদেহটি ঘটনাস্থলে ফেলে রেখে যায়। তবে কী কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হালিমুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনার পরপরই পুরো এলাকা ঘিরে তদন্ত শুরু করা হয়েছে।

তিনি আরও জানান, খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে আশপাশের তথ্য-উপাত্ত সংগ্রহ, সম্ভাব্য প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা এবং বিভিন্ন সূত্র যাচাই করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং চলমান তদন্তের ভিত্তিতে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

বেরোবির ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে আব্দুর রহমান-জিহাদুর

বেরোবির ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে আব্দুর রহমান-জিহাদুর

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলার শ...

২৭ July ২০২৬ · Monday · ১০:১০ অপরাহ্ণ
যদি ক্ষমতা না চালাইতে পারেন তাহলে দিয়া দেন আমরা চালাই- নাসীরুদ্দীন পাটওয়ারী

যদি ক্ষমতা না চালাইতে পারেন তাহলে দিয়া দেন আমরা চালাই- নাসীরুদ্দীন পাটওয়ারী

কিশোরগঞ্জ প্রতিনিধি:এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন,যদি ক্ষমতা না চালাইত...

২৭ July ২০২৬ · Monday · ১০:০৬ অপরাহ্ণ
কালাইয়ে স্বাস্থ্যবিধি না মেনে দই উৎপাদন, মালিকের অর্থদণ্ড ৫ হাজার

কালাইয়ে স্বাস্থ্যবিধি না মেনে দই উৎপাদন, মালিকের অর্থদণ্ড ৫ হাজার

জয়পুরহাট প্রতিনিধি:জয়পুরহাটের কালাই উপজেলায় অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে দই উৎপাদনের...

২৭ July ২০২৬ · Monday · ১০:০৫ অপরাহ্ণ