লোহাগড়ায় ঘুমন্ত স্বামীর পুরু/ষাঙ্গ কেটে দিলো স্ত্রী, পুলিশিঅভিযানে আটক স্ত্রী
লোহাগড়া প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় আহত স্বামীকে হাসপাতালে চিকিৎসা করা হয়েছে এবং অভিযুক্ত স্ত্রীকে পুলিশি অভিযানে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল ৭টার দিকে লোহাগড়া উপজেলার গোপীনাথপুর গ্রামে আদরীর বসত বাড়িতে ঘটছে বলে জানাগেছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগেছে মোঃ রুবেল শেখ (২৩) এর বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রামে। পিতার নাম মোঃ শহীদ শেখ। তিনি স্ত্রীরর সাথে লোহাগড়া পৌরসভার গোপীনাথপুরে বসবাস করতেন।
আহতের পারিবারিক সূত্রে জানা যায়, রুবেলের স্ত্রী আদরী বেগম (২২) পিতা বাদল মিয়া। সকালে ঘুমন্ত অবস্থায় আদরী বেগম কাগজ কাটার কাঁচি দিয়ে স্বামীর উপর হামলা করেন। রুবেলের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আরো জানাগেছে আদরী বেগমের পূর্বের ঘরের একটি ছেলে সন্তান আছে।
আদরী বেগম বলেন আমার স্বামী আমাকে নির্যাতন করে সে কারনে আমি এ ঘটনা ঘটিয়েছি।
আহত স্বামী রুবেল বলেন আমার স্ত্রী আদরী ঘুমন্ত অবস্থায় কাটার দিয়ে আমার পুরুষাঙ্গ কর্তন করেছে। আমি বিচার চাই
লোহাগড়া থানার ওসি আঃ রহমান জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত আদরী বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে ।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।