মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
আইন-আদালত

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮০ মামলা

অনলাইন ডেস্ক ২৮ July ২০২৬ · Tuesday · ০৭:০৩ অপরাহ্ণ
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮০ মামলা

ঢাকা জেলা প্রতিনিধি :

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২০৮০ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৯ টি বাস, ৩ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ৯ টি সিএনজি ও ৫০টি মোটরসাইকেলসহ মোট ১৫৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ২৮ টি বাস, ৯ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ২২ টি সিএনজি ও ১২৫ টি মোটরসাইকেলসহ মোট ২২০ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৮ টি বাস, ৩ টি ট্রাক, ১৪ টি কাভার্ডভ্যান, ৭৫ টি সিএনজি ও ১২২ টি মোটরসাইকেলসহ মোট ৩১৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪৩ টি বাস, ৪১ টি ট্রাক, ২৮ টি কাভার্ডভ্যান, ৩৮ টি সিএনজি ও ৭৩ টি মোটরসাইকেলসহ মোট ২৯৪ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২২ টি বাস, ২ টি ট্রাক, ১৪ টি কাভার্ডভ্যান, ৪৪ টি সিএনজি ও ১৪৩ টি মোটরসাইকেলসহ মোট ২৮৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৮ টি বাস, ২০ টি ট্রাক, ২৭ টি কাভার্ডভ্যান, ২৬ টি সিএনজি, ১৯৮ টি মোটরসাইকেলসহ মোট ৩৫১ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৭১ টি বাস, ১ টি ট্রাক, ১১ টি কাভার্ডভ্যান, ৩৬ টি সিএনজি ও ৬০ টি মোটরসাইকেলসহ মোট ২৭৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২২ টি বাস, ১ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ২৫ টি সিএনজি ও ৬৮ টি মোটরসাইকেলসহ মোট ১৮৭ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫৩৪ টি গাড়ি ডাম্পিং ও ২১১ টি গাড়ি রেকার করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

খুলনা মফস্বল প্রেসক্লাবের উপদেষ্টা স. ম. হাফিজুল ইসলামের বোনের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক

খুলনা মফস্বল প্রেসক্লাবের উপদেষ্টা স. ম. হাফিজুল ইসলামের বোনের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক

মো: আল-মাহফুজ শাওন:খুলনা মফস্বল প্রেসক্লাবের উপদেষ্টা, খুলনা সাহিত্য সাংস্কৃতিক সংস্থার সভ...

২৮ July ২০২৬ · Tuesday · ০৭:১২ অপরাহ্ণ
বেরোবিতে র‌্যাগিং প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বেরোবিতে র‌্যাগিং প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বেরোবি প্রতিনিধি:রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ র‌্যাগিং মুক্ত শিক্ষাবান্ধব পর...

২৮ July ২০২৬ · Tuesday · ০৭:০৮ অপরাহ্ণ