সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

পাঁচ দফা দাবিতে বুধবার থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট

অনলাইন ডেস্ক ২৮ July ২০২৬ · Tuesday · ০৭:০৫ অপরাহ্ণ
পাঁচ দফা দাবিতে বুধবার থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট

মো: আল-মাহফুজ শাওন:

পাঁচ দফা দাবিতে বুধবার (২৯ জুলাই) সকাল ৬টা থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক বাদল মাদবর। তিনি জানান, দীর্ঘদিনের বিভিন্ন দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সংগঠনের নেতারা বলেন, অ্যাম্বুলেন্স সেবাকে নির্বিঘ্ন ও জনবান্ধব করতে সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। তাদের দাবি, অ্যাম্বুলেন্স পরিচালনায় বিদ্যমান নানা সমস্যার কারণে সেবার মান ব্যাহত হচ্ছে এবং মালিক ও চালকদের বিভিন্ন ধরনের ভোগান্তির মুখোমুখি হতে হচ্ছে।

পাঁচ দফা দাবি

১. অ্যাম্বুলেন্স সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালার বাস্তবায়ন।

২. প্রতিটি সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্সের জন্য নির্দিষ্ট পার্কিং সুবিধা নিশ্চিত করা।

৩. হাইকোর্টের রায় অনুযায়ী অ্যাম্বুলেন্সের জন্য টোল-ফ্রি ব্যবস্থা কার্যকর করা।

৪. লাশবাহী ফ্রিজার ভ্যান এবং লাশ বহনরত অ্যাম্বুলেন্সের জন্য টোল-ফ্রি সুবিধা নিশ্চিত করা।

৫. অ্যাম্বুলেন্সের জন্য ২৪ ঘণ্টা জ্বালানি সরবরাহ নিশ্চিত করা।

ধর্মঘটের কারণে জরুরি রোগী পরিবহন সেবায় বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন