কুলাউড়া-ভুকশিমইল লাইন ২৩৫৯নির্বাচন ঘিরে শ্রমিকদের মানববন্ধন
কুলাউড়া উপজেলা প্রতিনিধি:
কুলাউড়া-ভুকশিমইল লাইন ২৩৫৯ কমিটির নির্বাচন ঘিরে বিরোধের জেরে মঙ্গলবার ২৮ জুলাই কুলাউড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কুলাউড়া ডাকবাংলার পাশে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ফয়েজ চৌধুরী জামাল। অনুষ্ঠান পরিচালনা করেন সাইফুল্লাহ আহমদ মিন্টু।
এতে বক্তব্য দেন কুলাউড়া-ভুকশিমইল লাইন কমিটির সাবেক সভাপতি বুলু মিয়া, সাবেক সহ-সভাপতি ও বর্তমান উপজেলা সাংগঠনিক সম্পাদক রাহীম আহমেদ মান্না, লাইন আহ্বায়ক আব্দুস শুকুর, সাবেক সদস্য ফখরুল ইসলাম ফুল, জয়নুল ইসলামসহ অন্যান্য শ্রমিক নেতা।
বক্তারা অভিযোগ করেন, জেলা সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদের মাধ্যমে ভারপ্রাপ্ত সভাপতি মুহিবুর আহমদ সোয়াবুর ও সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর একটি পকেট কমিটি গঠনের চেষ্টা করছেন। তারা নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন এবং পুনরায় তফসিল ঘোষণার দাবি জানান।
এ বিষয়ে জেলা সভাপতি আজিজুল হক সেলিম বলেন, আগামী ১ আগস্টের নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের চেষ্টা চলছে। কোনো ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে পুনর্নির্বাচনের বিষয়টি বিবেচনা করা হবে