বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

উখিয়ায় দুর্যোগ ঝুঁকি কমাতে কর্মশালা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ২৯ July ২০২৬ · Wednesday · ০৭:২৮ অপরাহ্ণ
উখিয়ায় দুর্যোগ ঝুঁকি কমাতে কর্মশালা অনুষ্ঠিত

উখিয়া প্রতিনিধি :

দুর্যোগ ঝুঁকিতে যোগাযোগ ও আগাম সতর্কীকরণ বিষয়ে ইউডিএমসি'র সক্ষমতা বৃদ্ধিমুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

(২৯ জুলাই)  বুধবার সকাল দশটায় আই,আর,সি ও ইপসা'র যৌথ উদ্যেগে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন পরিষদের হল রুমে, রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমানের সভাপতিত্বে অর্ধবেলার এক কর্মশালা অনুষ্টিত হয়,এসময় প্রকল্পের মূল লক্ষ্য,  উদ্দেশ্য তুলে ধরেন, ইপসা'র প্রকল্প কর্মকর্তা  

মোহাম্মদ নাঈমুর রহমান।

দুর্যোগে  ঝুঁকি কমাতে  কি কি করনীয় এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন,ফিল্ড কোর্ডিনেটর(আই,আর,সি)

মোহাম্মদ আলীমুল ইসলাম, এ সময় আলোচনা অংশ নেন, সৈয়দ হামজা,জনপ্রতিনিধি, রাজাপালং ইউনিয়ন পরিষদ,

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমান, তিনি বলেন, দূর্যোগের পূর্ব মুহূর্তে ঝুঁকি এড়াতে আমাদের যথেষ্ট সর্তক থাকতে হবে। দূর্যোগ লাগোবে কমিটির সকল সদস্যকে কাঁধে, কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

এন,জি,সংস্থা গুলোর কার্যক্রমে আমাদের সহযোগীতা করতে হবে।

বিগত সপ্তাহের ভারীবর্ষনে উখিয়া উপজেলা বেশ কয়টি এলাকায় ব্যপক ক্ষতি গ্রস্ত হলেও তুলনামূলক ভাবে রাজাপালং ইউনিয়নে তেমন ক্ষতি হয়নি,তিনি এর জন্য পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন