সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

লোহাগড়া পৌরসভার রোলার চালক অব্যাহতি

অনলাইন ডেস্ক ০৩ August ২০২৬ · Monday · ০৯:৩৮ অপরাহ্ণ
লোহাগড়া পৌরসভার রোলার চালক অব্যাহতি

নড়াইল জেলা প্রতিনিধি:

দায়িত্বে অবহেলা ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে লোহাগড়া পৌরসভার চুক্তিভিত্তিক রোলার চালক শিকদার ওসমান গনিকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পৌর প্রশাসক সুস্মিতা সাহা স্বাক্ষরিত অফিস আদেশে রবিবার এ সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে বলা হয়, ওসমান গনি নিয়মিত অফিস করতেন না। শুধু হাজিরা দিয়ে কর্মস্থল ত্যাগ করতেন। এছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ অমান্য, সহকর্মীদের সঙ্গে অসদাচরণ ও পৌরসভার ভাবমূর্তি ক্ষুণ্ন করে অপপ্রচারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

একাধিকবার সতর্ক করার পরও আচরণের পরিবর্তন না হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়। আদেশ জারির সঙ্গে সঙ্গেই তা কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন