সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ইবি গ্রীন ভয়েসের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

অনলাইন ডেস্ক ০৪ August ২০২৬ · Tuesday · ০৬:৪০ অপরাহ্ণ
ইবি গ্রীন ভয়েসের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা গ্রীন ভয়েসের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগষ্ট) পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাস সংলগ্ন 

শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে এ কর্মসূচি পালন করে তারা।

এসময় স্কুলটির প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষকবৃন্দ, সংগঠনটির সভাপতি মিলন রানাসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির শুরুতে শিক্ষার্থীদের মাঝে পরিবেশের গুরুত্ব ও বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। পরে শিক্ষার্থীরা নিজ হাতে গাছ রোপণ করে। একইসাথে তাদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

এ ব্যাপারে সংগঠনটির সভাপতি মো: মিলন রানা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে এই সচেতনতা তৈরি করা জরুরি, যাতে তারা ভবিষ্যতে পরিবেশবান্ধব সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই আমরা এই কর্মসূচি পালন করেছি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন