বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

দৌলতপুরে কৃষক দলের উদ্যোগে নারিকেল চারা বিতরণ, রোপণ ও কর্মীসভা

অনলাইন ডেস্ক ০৫ August ২০২৬ · Wednesday · ১২:৫৩ অপরাহ্ণ
দৌলতপুরে কৃষক দলের উদ্যোগে নারিকেল চারা বিতরণ, রোপণ ও কর্মীসভা

মো: আল-মাহফুজ শাওন :

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, দৌলতপুর থানা শাখার উদ্যোগে খুলনা মহানগরীর ৩ নম্বর ওয়ার্ডের মধ্য ডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে নারিকেল চারা বিতরণ, রোপণ ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন খুলনা মহানগর কৃষক দলের আহ্বায়ক ও কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান তালুকদার সজীব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদি, দৌলতপুর থানা বিএনপির সভাপতি মুরশিদ কামাল এবং সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন।

কর্মসূচির অংশ হিসেবে মধ্য ডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে নারিকেল চারা বিতরণ ও রোপণ করা হয়। এ সময় নেতৃবৃন্দ পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

পরে অনুষ্ঠিত কর্মীসভায় বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সানাউল্লাহ সানি, খালিদ হাসান মঈন, জিয়াউল হক হিটু, মোহাম্মদ হাসিব পলাশ, মোঃ হারুন, আল আমিন, মোহাম্মদ মনিরুল, আনোয়ার হোসেনসহ কৃষক দল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানটি নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে। শেষে পরিবেশ রক্ষায় নিয়মিত বৃক্ষরোপণ ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন