সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

জুলাই গণ অভ্যুত্থানের দুই বছর পূর্তিতে কিশোরগঞ্জ শহর খেলাফত মজলিসের আলোচনা সভা

অনলাইন ডেস্ক ০৬ August ২০২৬ · Thursday · ০১:৪৪ অপরাহ্ণ
জুলাই গণ অভ্যুত্থানের দুই বছর পূর্তিতে কিশোরগঞ্জ শহর খেলাফত মজলিসের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার:

(৫ আগস্ট) বুধবার বিকাল সাড়ে ৩টায় খেলাফত মজলিস কিশোরগঞ্জ শহর শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে জেলা শহরের হোটেল শেরাটনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সংগঠনের কিশোরগঞ্জ শহর শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আতাউর রহমান শাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত অলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা শায়খুল হাদিস মাওলানা হিফজুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলহাজ্ব মাওলানা ছাঈদ আহমদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের (অব.) মাস্টারটেইনার শায়খুল হাদিস মাওলানা জসিম উদ্দিন কাসেমী, খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মো. মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল্লাহ, সহ সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সাহেল, শামীম আহমাদ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক হাফেজ মাওলানা আকরাম খন্দকার, প্রশিক্ষণ সম্পাদক মুফাসসির মাওলানা তোফাজ্জল হোসেন, বায়তুলমাল সম্পাদক মাওলানা অলীউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ মাওলানা মাসউদুল হাসান, কিশোরগঞ্জ সদর উপজেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা হারুন অর রশিদ, সহ সভাপতি হাফেজ মাওলানা মুহসীন উদ্দিন, সাধারণ সম্পাদক মুফতি শফিকুল ইসলাম খান, কিশোরগঞ্জ শহর শাখার প্রচার সম্পাদক হাফেজ মাওলানা ফুয়াদ মাহমুদ খান প্রমুখ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন