মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কালিয়াকৈরে বিডি ক্লিনের একপাশে ময়লার স্কোপ অন্য পাশে ছিল সুন্দর আগামী স্বপ্ন

অনলাইন ডেস্ক ০৬ August ২০২৬ · Thursday · ০৬:৩৮ অপরাহ্ণ
কালিয়াকৈরে বিডি ক্লিনের একপাশে ময়লার স্কোপ অন্য পাশে ছিল সুন্দর আগামী স্বপ্ন

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুর কালিয়াকৈরে একপাশে ময়লার স্তুপ, অন্যদিকে ছিল সুন্দর আগামীর স্বপ্ন। আমরা "বিডি ক্লিন কালিয়াকৈর" বিশ্বাস করি, যেখানে ময়লা ফেলার মানসিকতা থাকবে না, সেই দিনটিই হবে আমাদের আসল স্বাধীনতা।

তারুণ্যের শক্তিতে উজ্জীবিত হয়ে আমরা ময়লার সেই ডাম্পিং জোনটিকে আজ একটি নয়নকাড়া ফুলের বাগানে রূপান্তর করেছি। একসময় যেখানে দাঁড়ানোই কষ্টকর ছিল, এখন সেখানে সবুজের সমারোহ এবং নতুন প্রাণের স্পন্দন।

এটি শুধু একটি পরিচ্ছন্ন অভিযান নয়, বরং একটি পরিষ্কার ও পরিবেশবান্ধব বাংলাদেশের স্বপ্ন। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনাদের অনুপ্রেরণা যোগায়, তবেই আমাদের সার্থকতা। আসুন, আমরা শপথ নিই- নির্দিষ্ট স্থানে ময়লা ফেলব এবং নিজেদের শহর ও পরিবেশকে ভালোবাসব।

এই রূপান্তরের নেপথ্যের কারিগর, সকল সহযোদ্ধা এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি জানাই আন্তরিক  অভিনন্দন ও কৃতজ্ঞতা ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন