রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

নাটোরে নাইট্রোজেনবাহী ট্রাকে বিকট শব্দ, আতঙ্ক

অনলাইন ডেস্ক ১১ August ২০২৬ · Tuesday · ০৭:৪৫ অপরাহ্ণ
নাটোরে নাইট্রোজেনবাহী ট্রাকে বিকট শব্দ, আতঙ্ক

নাটোর প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে তরল নাইট্রোজেনবাহী একটি ট্রাকে বিকট শব্দে বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ আগস্ট) ভোর ৬টার দিকে বনপাড়া এলাকার মোল্লা হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, যশোরের বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাকটির একটি অংশ ছিদ্র হয়ে বিপুল পরিমাণ তরল নাইট্রোজেন বের হতে থাকে। এতে আশপাশের প্রায় ৩০০-৪০০ মিটার এলাকা সাদা ধোঁয়া বা কুয়াশার মতো গ্যাসে ঢেকে যায়। আতঙ্কে স্থানীয় ও পথচারীরা নিরাপদ দূরত্বে সরে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ট্রাকটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ট্রাকটিতে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের তরল নাইট্রোজেন ছিল বলে জানিয়েছে পুলিশ।

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন